Sunday, August 7, 2016

music influence

so, when someone asks me what kind of music i like, i can't answer immediately because i get confused. to me, the choice of music is all about the influence. the combination of specific music influences i had in different points of my life is my choice of music.
i've been exposed to Tagore song since the day i was born. so naturally I developed strong emotional bonding with this genre. and Tagore songs make me nostalgic.
when i was a teenager, my influence was mostly metal, rock, classic rock, psychedelic rock etc. which helped me through some really tough times in my life and i am grateful to have listened to Pink Floyd, Metallica, Doors, Iron Maiden, Nirvana, GnR etc.
i developed a subtle liking for Hindustani classical, Karnataka classical and Hindi movie songs for a period of time as i had Indian music influence back in university.
but now, for years i haven't had any music influence. probably once a year one friend would share a music video on my wall which i wouldn't even click. and i think i finally get to choose my kind of music without any influence- and it is POP (pop punk, pop rock, pop rock alternative etc.).
i have always loved POP songs. loved Michael Jackson, Madonna, Spice Girls, Boyzone, Pink, Avril Lavigne and the list goes on. these days i like Sia, Adele, Ellie Goulding, Demi Lovato, Lady Gaga etc. but i was in denial. POP was never cool enough to go with my persona. today, i come out of the closet only with the consolation that- today's pop will be tomorrow's classic rock.
however, i'm ever thankful to my music influence because those are the music that shaped me.

Thursday, March 17, 2016

সময়ের ডাক

সময় যখন ডাকছে তোমায়
মুখ ফিরিয়ে নিচ্ছো কেন?
হাতছানি দেয় আকাশ আশায়
পাতালপানে দৃষ্টি কেন?
রংধনু আজ পাখির ডানায়
স্পর্শ পেতে শঙ্কা কেন?
--
একটু যদি সাহস করো,
হাত বাড়িয়ে একটু ধরো,
সৃষ্টি তোমার হাতের মুঠোয়।

বিশ্ব তোমার চোখের পাতায়।

Monday, January 25, 2016

piece for DW- on communal violence in BD


কেয়ামত বা মহাপ্রলয় কি একেই বলে? যে দিকেই তাকাই শুধু পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ি-ঘর, মানুষের কান্না আর হাহাকার। একটা চুলা ছাড়া কিছুই নেই ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পায়নি গৃহপালিত গরুগুলোও। বেঁচে গেছে একটি মাত্র কুঁড়েঘর। সেই ছোট্ট কুঁড়েঘরে রাত কাটাচ্ছে জনা ত্রিশেক মানুষ। দিন কাটে খোলা আকাশের নিচে। ঘন্টাখানেক ইচ্ছেমতো তাণ্ডব চালিয়েছিল জামাত শিবির কর্মীরা। কিন্তু ওই এক ঘন্টাই ছিল শীলপাড়াকে ধ্বংসস্তুপে পরিণত করার জন্য যথেষ্ট। 

২৮শে ফেব্রুয়ারি, ২০১৩ যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর যখন আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে শাহবাগ, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে জামাত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা রাস্তায় নেমেছে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য।

এরকম কিছু একটা হতে পারে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কিন্তু এর মাত্রার ভয়াবহতা সম্পর্কে ধারণা ছিল না কারোই। সন্ধ্যা হতে না হতেই মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ত্রিশের ওপরে। রাত গড়িয়ে সকাল হতে হতে সেই সংখ্যা অতিক্রম করলো একশ। জামাত-শিবিরের ধরিয়ে দেয়া আগুনে জ্বলতে থাকে বিভিন্ন এলাকার সরকারি অফিস-আদালত। কোন কারণ ছাড়াই অবর্ণনীয় অত্যাচারের শিকার হয় অমুসলিম জনগোষ্ঠী। ভেঙ্গে ফেলা হয় প্রতিমা, জ্বালিয়ে দেয়া হয় মন্দির। পরিকল্পিতভাবে হামলা চালানো হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের পর উপড়ে ফেলা হয় রেললাইন, পুড়িয়ে দেয়া হয় বাস-ট্রাক, ককটেল ও বোমা হামলা চলতে থাকে যানবাহনের ওপর। ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে। সংঘবদ্ধভাবে আক্রমণ চালানো হয় থানা-পুলিশের ওপর। পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় তাদের।

ঘটনার ভয়াবহতা দেখে হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার তাগিদে আমরা কজন কিছুদিনের মধ্যেই রওনা হই চট্টগ্রামের বাঁশখালীর দিকে। পৌঁছে যে দৃশ্য দেখলাম তা ছিল একই সাথে করুণ, হৃদয়বিদারী, হতাশাজনক এবং ভীতিকর।

বাঁশখালীতে আমরা পৌঁছেছি ঘটনা ঘটার ৯ দিন পরে। কিন্তু তখনো দেখে মনে হচ্ছিল গতকালই হামলা করেছে জামাত-শিবির। সর্বস্বান্ত হয়ে গেছে শিল পাড়ার মানুষগুলো। ঘর-বাড়ি, হাঁড়ি-পাতিল, কাপড়-চোপড়সহ সব কিছু জামাত-শিবির কর্মীদের ধরিয়ে দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  ঘন্টাখানেক ইচ্ছেমতো তাণ্ডব চালিয়েছিল জামাত শিবির কর্মীরা। অতর্কিত হামলায় কিংকর্তব্যবিমূঢ় সাধারণ মানুষতো বটেই, এমনকি পুলিশও এগিয়ে আসেনি বাধা দিতে

বাঁশখালি থেকে ঘুরে আসার ঠিক এক সপ্তাহ পর আমরা গিয়েছিলাম
গাইবান্ধার সুন্দরগঞ্জে সেখানে আমরা দেখেছি জ্বালিয়ে-পুড়িয়ে-গুঁড়িয়ে দেয়া হয়েছে ঘরবাড়ি। রাস্তার পাশে সারি সারি দোকানে ভাংচুর চালিয়ে বাজারগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করেছে জামাত-শিবির কর্মীরা। শুধু দোকানে হামলা করেই ক্ষান্ত হয়নি তারা, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়ার কারণে অঙ্গচ্ছেদ করে খুন করেছে পানের দোকানদার, শরিফুল ইসলামকে এবং হামলা চালিয়েছে শরিফুলের পরিবারের অন্যান্য সদস্যদের ওপর। উপজেলার কঞ্চিবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা খাদেম হোসেন ও তার ছেলের ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা, তাঁর স্ত্রী এবং দুই মেয়েকে মারধোর করেছে। দুই মেয়ের মধ্যে একজনের মাত্র তিন মাস আগে সিজারিয়ান হয়েছিলএবং তার সেলাইয়ের জায়গায় লাঠি দিয়ে আঘাত করেছে জামাত-শিবির কর্মীরা জ্বালিয়ে দিয়েছে সুন্দরগঞ্জ পৌরসভার সভাপতি কাকলী বেগমের বাড়ি-ঘর। এর সাথে সাথে পুড়ে ছাই হয়েছে কুরআন শরীফ, হারমোনিয়াম এবং বাচ্চাদের পাঠ্যপুস্তক। জামাত-শিবিরের হামলার হাত থেকে রক্ষা পায়নি ওই এলাকার জেলে পাড়াও। এলাকাবাসীদের কাছ থেকেই জানতে পারলাম অনেক হামলাকরীই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আপাত দৃষ্টিতে তারা স্থানীয় প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে। সুন্দরগঞ্জ থেকে ফেরত আসার ১২ ঘন্টার মধ্যে জামাত-শিবির আবারো হামলা করে শরিফুলের ভাইয়ের ওপর।


সবশেষে আমরা যাই খুলনার কয়রায়। প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও সেখানকার অবস্থাও বাঁশখালী ও সুন্দরগঞ্জের মতোই। ধ্বংসস্তুপ দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই হামলা হয়েছে সেখানে। 
খুলনার কয়রা উপজেলার আমাদী গ্রামের ধোপাপাড়ার মানুষদের কাছ থেকে জানতে পারলাম, জামাত-শিবির ধোপাপাড়ায় হামলা চালিয়ে সব কিছু লুট করে তারপর আগুনে পুড়িয়ে দিয়েছে বাড়িঘর জামাত শিবির কর্মীরা ওইদিন পাড়ার হিন্দু নারীদের একা পেয়ে মারধোর করে ঘরে আটকে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় এবং বাচ্চাগুলোকে ছুঁড়ে ফেলার চেষ্টা করে আগুনের দিকে। চার বছরের এক বাচ্চা মেয়েকে আগুনে ছুঁড়ে মারতে গেলে ওর মা এসে কেড়ে নেয় তখন শুরু হয় মাকেই বেঁধে পেটানো এরপর বৃদ্ধা শ্বাশুড়িকেও পেটায় জামায়াত-শিবির কর্মীরা। সেখানেই শেষ না, হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে, ‘‘পুজা মারাও শুয়োরের বাচ্চারা, পুজা মারাও! পুজা করিয়ে দিচ্ছি তোদের জন্মের মতো'' গানপাউডারে বাড়ি-ঘর যখন পুড়ছে, তখন ত্রাকর্তা হয়ে এগিয়ে আসে এলাকার এক শ্রমিক কিন্তু ঘরবাড়ি পুড়ে যাওয়ায়, তাদের মধ্যে সহায়-সম্বলহীন অনেকেই রাত কাটাচ্ছে গোয়াল/পোল্ট্রি ঘরে।

তখনও জানতাম  না এমন ধ্বংসলীলা আবারো দেখতে হবে ঠিক ৯ মাসের মাথায়।  ২০১৪র ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন। এবং আবারো শুরু হয়ে যায় অমুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা।

নির্বাচনের আগের দিন দিনাজপুরের কর্ণাই গ্রামের কিছু এলাকায় এই নির্বাচনে ভোট না দেয়ার জন্য এলাকাবাসী হিন্দু ধর্মাবলম্বীদের হুমকি দেয়া হয়। তারপরও তারা ভোট দিতে গেলে নির্বাচনের দিন রাতে নিরস্ত্র হিন্দুদের পর ঝাঁপিয়ে পড়ে মানুষরূপী পশুরা। দুঃখজনকভাবে সরকার ও প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়। এই ভীত-সন্ত্রস্ত ও প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে দেখে দুমড়ে-মুচড়ে যেতে থাকে মনের ভেতরটা। কিন্তু জানি যেতে হবে আরো অনেকগুলো জায়গায়, দেখতে হবে আরো অনেক কান্না। ১০ই জানুয়ারি দিনাজপুরের কর্ণাইয়ে থাকা অবস্থাতেই শুরু হয় আমাদের গাইবান্ধার সুন্দরগঞ্জে যাওয়ার প্রস্তুতি।

১১তারিখ আমরা পৌছাই সুন্দরগঞ্জ উপজেলার কূপতলা এলাকা (বেড়াডেঙ্গা বাজার) এবং রামজীবন ইউনিয়নের 'কে কয় কাশদহ' গ্রামের ক্ষতিগ্রস্তদের কাছে। বেড়াডেঙ্গা বাজার এলাকায় ভোটকেন্দ্র লাগোয়া বেশ কিছু হিন্দু বাড়িতে জামাত-শিবির হামলা করে। তবে এলাকার মানুষ হামলার কারণে মানসিকভাবে কিছুটা আতঙ্কগ্রস্ত থাকলেও শারীরিক ও আর্থিকভাবে খুব একটা ক্ষতি'র সম্মুখীন হয়নি। কে কয় কাশদহ গ্রামে গিয়ে সত্যেন্দ্রনাথ বর্মণ নামে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবারের সাথে আমাদের পরিচয় হয়। সত্যেন্দ্রনাথ বর্মণ জামাত-শিবিরের হামলা চলাকালীন সময়ে স্বচক্ষে তাদের তান্ডব পর্যবেক্ষণ করেন। তান্ডবে আতঙ্কগ্রস্ত মানুষজন তাঁর বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা তাঁর বাড়ির সামনের মন্দিরে আগুন দেয়, দেব-দেবীর মূর্তি ভাংচুর করে এবং বাড়িতে হামলা করার উদ্দেশ্যে অগ্রসর হয়। আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পিছনের দরজা দিয়ে বের হতে গেলে হুড়াহুড়িতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির তৃতীয় দিনের মাথায় মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত সত্যেন্দ্রনাথ বর্মণ মৃত্যমুখে ঢলে পড়েন।মৃত্যুর পর তাঁর স্ত্রী তাঁদের একটি মানসিক প্রতিবন্ধী পুত্রসন্তান এবং একটি অবিবাহিত কন্যাসন্তান নিয়ে অকূল পাথারে পড়েন। সত্যেন্দ্রনাথ বর্মণের মৃত্যুর পর এই পরিবারের শুধুমাত্র ভিটেটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। স্বামীর মৃত্যুর পর পুত্রের ভবিষ্যৎ এবং কন্যার পড়াশোনা ও বিয়ে নিয়ে চিন্তিত মলিনা রাণী অসহায়ের মতো দিনযাপন করছেন।

এরপর একে একে আমরা যাই যশোরের অভয়নগর, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে। সবখানেই দেখি সাম্প্রদায়িক হামলার একই চিত্র।

এরও ঠিক এগারো মাস পরে আমাদের আবারো দেখতে হয় অমুসলিম জনগোষ্ঠীর হাহাকার। কিন্তু এবার হিন্দুদের ওপর জামাত-শিবিরের হামলা না, বৌদ্ধ চাকমাদের ওপর বাঙালিদের হামলা।

পৌষ মাসের শীতে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হয়েছিল তারা। সবচেয়ে দুখঃজনক ব্যাপার হলো, ঘটনাটা ঘটেছিল মহান বিজয় দিবসে। ৪৩ বছর আগে যেই দিনে নিজেদের একটা ভূখন্ড হানাদারদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম আমরা সম্প্রীতি'র সাথে মিলে মিশে থাকার প্রত্যয় নিয়ে, ঠিক সেই দিনটিতে আমরাই হামলে পড়লাম নির্ঝঞ্ঝাট চাকমা নৃগোষ্ঠীর ওপর।

১৬ ডিসেম্বর, ২০১৪ তারিখে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আনারস বাগান নিয়ে বিরোধে পাহাড়ি জনগোষ্ঠীর অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করে একদল বাঙালি। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয় উপজেলার ৩টি গ্রামের মোট ৬১টি পরিবার।

এতো হামলা, এতো অত্যাচার, এতো হাহাকার দেখার পরেও এটাই এপর্যন্ত আমার জীবনে দেখা সবচেয়ে বড় সাম্প্রদায়িক হামলার ঘটনা।

রাঙামাটির এই প্রত্যন্ত গ্রামগুলোতে পুড়িয়ে দেয়া হয় বাড়িঘর-দোকানপাট, নতুন তোলা আমন ধান। এমনকি প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও (জন্ম সনদ, দলিল-দস্তাবেজ, টাকা-পয়সা, শীতের জন্য গরম কাপড় ইত্যাদি) সংরক্ষণ করতে পারেনি অসহায় মানুষগুলো। তাৎক্ষণিকভাবে সরকারি ত্রাণ ফিরিয়ে দেয়া এই মানুষগুলো আমাদেরকে ঠিকই আপন করে নিয়েছিল। শুনিয়েছিল তাদের দুর্দশার কথা।

এক চাকমা মা কোনমতে তার ৬ মাসের বাচ্চাকে একটা পাতলা কম্বলে ঢেকে রেখেছিল। কিন্তু তাও পাহাড়ী ঠাণ্ডায় কাবু হয়ে গেছিল বাচ্চাটি।  আরেক পোড়া বাড়িতে গিয়ে দেখেছিলাম আমার জীবনে দেখা করুণতম দৃশ্য। ছোট্ট ৩ বছরের ফুটফুটে একটা বাচ্চা পোড়া কাঠের কালিতে মাখামাখি হয়ে ছাইয়ের ওপর বসে পোড়া কাঠ-কয়লা দিয়েই বানাচ্ছে খেলনার উপকরণ। পাশের গ্রামেই আবার এক থুড়থুড়ে বৃদ্ধা সম্পূর্ণ ভস্মিভূত বাড়ির সামনে ছাইয়ে বসে নিজের মনেই হাসছেন।  


আমাদের একটা সংগঠন আছে, নাম AMRA- Alliance for Mitigating Racism Altogether’। যাদের কাজ সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়ানো। আমদের তীব্র বাসনা- এই সংগঠনটা কাজের অভাবে বিলুপ্ত হয়ে যাক। বিলুপ্ত হোক বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা।     

Friday, October 16, 2015

জীবন


দেড় মাস হল মিলির সাথে ব্রেক-আপ করেছি। কিছুতেই মানতে চাইছিল না প্রথম প্রথম। কিন্তু এখন মনে হয় মেনেই নিয়েছে। রাত-দুপুরে আর হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ফোন করে না। আমিও নির্বিকার থাকার চেষ্টা করি। কিন্তু সব সময় পেরে উঠি না। মাঝে মধ্যেই মনে হয় জগৎটা অনেক আনফেয়ার। কখনো কখনো অসহায় ক্রোধে গ্লাস-প্লেট ছুঁড়ে মারি দেয়ালে। আগে টের পেতাম মা রাতের বেলা নিঃশব্দে এসে মাথায় হাত বোলাচ্ছে আর চোখের পানি ফেলছে। এখন আর তাও করে না।
দুই বছর হল আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। লাস্ট স্টেজ। প্রথমে রেডিও থেরাপি চেষ্টা করা হল, তারপর কেমো। জীবনকে নতুন চোখে দেখা শুরু করলাম আমি। যা ভাল লাগতো, তাই করতাম। কিন্তু নিজের অজান্তেই কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় মিলির সাথে ব্রেক-আপ।
এরমধ্যেই একদিন কি যেন মনে হল, রাতারাতি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি মরণোত্তর দেহ দান করব। যেই ভাবা, সেই কাজ। আইনজীবি খুঁজে বের করে তার সাথে বসলাম। লিখে দিলাম আমার মৃত্যুর পর মরদেহ কঙ্কাল আকারে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণার জন্য রাখা হবে। বাবা-মা প্রচণ্ড মন খারাপ করল। গালাগালিও করল। আমার জানাযা হবে না, কবর হবে না। জাহান্নামেও নাকি আমার জায়গা হবে না।....
না হলে নাই। পরেরটা পরে দেখা যাবে। এখনতো আমি বেঁচে আছি।
২ মাস আগে ডাক্তার ঘোষণা দিয়ে দিল আমি নাকি আর বাঁচবো না। এক মাস যদি টিকি সেটাই বেশি। প্ল্যান মাফিক মিলির সাথে ব্রেক আপ করলাম। কিন্তু কই? আমিতো এখনো বেঁচে আছি।
আর ভাল লাগে না। মৃত্যুর জন্য অপেক্ষার চেয়ে ভয়াবহ আর কি হতে পারে!
........
গত সপ্তাহটা খুব কাহিল লাগছিল। পরশুদিন থেকে হাসপাতালে ভর্তি। সবকিছু কেমন একটা ঘোরের মধ্যে। কারা যেন আসে যায়। কিছু পরিচিত মুখ, কিছু অপরিচিত। হয়তো জীবনের শেষ কটা দিন কাটাচ্ছি। যাকগে, এত চিন্তা করে কি হবে? এখনওতো বেঁচে আছি।
........
চোখ ভেঙ্গে ঘুম আসছে। কিন্তু মানুষজনের যা আক্কেল! আমার মত একজন মৃত্যুপথযাত্রী রোগীর কানের কাছে বসে কান্নাকাটি জুড়ে দিয়েছে। বিরক্তির এক শেষ। মনে হচ্ছে অনন্তকাল ধরে কেঁদেই চলেছে বেআক্কেল মানুষগুলো।
........
হঠাৎ মনে হল আমার হাতটা ধরেছে মিলি। আপ্রাণ চেষ্টা করেও চোখটা খুলতে পারলাম না। মা এসে মাথায় হাত বুলাচ্ছে। পাশ ফিরে মায়ের কোলে মাথা রাখতে গিয়ে বুঝলাম একচুলও নড়তে পারছি না। ধীরে ধীরে মানুষজনের কথা পরিস্কার হতে শুরু হল। সবাই ভাবছে আমি মরে গেছি। পেট ফেটে হাসি আসছে। কেমন মজাটাই না হচ্ছে। মরার আগেই বুঝতে পারছি কার কিরকম প্রতিক্রিয়া হবে আমি মরে গেলে। আরো কিছুক্ষণ মজা দেখি। নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ মনে হচ্ছে। খিক।
........
অনেক অনেক্ষণ পার হয়ে গেছে। মানুষজনের কান্নার শব্দ কমে এসেছে।  কিন্তু এবার মনে হয় সবাইকে বলে দেয়া উচিত আমি এখনো বেঁচে আছি। হঠাৎ আমাকে ধরে টানা হ্যাঁচড়া শুরু হল। কিসের ওপর যেন চড়ালো আমাকে। এবারে ঠেলে নিয়ে যাচ্ছে। দেখি আরো কিছুক্ষণ কি করে আমাকে নিয়ে। একটু একটু ঠাণ্ডা লাগতে শুরু করেছে। বড় ধাতব কিছু ধরে টানার শব্দ হল। এক ঝলক হীম শীতল বাতাস এসে লাগল শরীরে। নাহ, এবারে উঠতেই হচ্ছে। কিন্তু এখনো অনেক ক্লান্ত লাগছে। আর চোখের ওপর মনে হচ্ছে পাঁচ কেজি ওজনের বাটখারা রেখে দিয়েছে কেউ। খুলতেই পারছি না।
.......
প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে ঘুম ভাংল। হাত পা জমে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার। কিছুই দেখতে পাচ্ছি না। নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। উঠে বসতেও পারছি না। ছোট্ট খুপরির মতো কোন ধাতব ঘরে আমাকে রেখেছে। আমি চিৎকার করা শুরু করলাম।
আমি এখনো বেঁচে আছি। আমি এখনো বেঁচে আছিইইইইই...
.....
অনেকদিন পর আমাকে ছোট্ট কুঠুরি থেকে ধরাধরি করে বের করল। আহ গরম বাতাস। কি যে আরাম লাগছে। কিন্তু এটা কি হচ্ছে? আমাকে মাটির মধ্যে গর্ত করে শুইয়ে দিল কেন? আমিতো বেঁচে আছি। আর মরে গেলেওতো আমাকে কবর দেয়ার কথা না। আমিতো মেডিকেলের ছাত্রদের জন্য আমার দেহ দান করেছি। মাটি চাপা দিয়ে দিচ্ছে। আমার নাকে-মুখে মাটি ঢুকে যাচ্ছে। নিশ্বাস নিতে পারছি না। হাজার হাজার কেঁচো আমার চারপাশে কিলবিল করছে। বমি আসছে। আমিতো বেঁচে আছিরে বোকা।
.....
যখন মনে হচ্ছিল কবরের নিচে থাকতে থাকতে মরেই যাব, ঠিক তখন মাটি খুঁড়ে আমাকে কারা যেন বের করল। কোনটাই পরিচিত মুখ না। কেমন যেন ডাকাত ডাকাত চেহারা এদের। শিষ দিচ্ছে, গান গাইছে আর নিজেদের মধ্যে মস্করা করছে। ওদের কথা থেকে বুঝলাম ওরা ডোম। আবারও টেনে হিঁচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে আমাকে। আরে বাবা আস্তে ধর না। আমার হাত-পা ছিলে যাচ্ছেতো।
.....
কোথায় নিয়ে এসেছে আমাকে বুঝতে পারছি না। অ্যাসিড আর ক্ষারের তীব্র ঝাঁঝাঁলো গন্ধে নাক জ্বলছে। আমাকে ধরে চুবিয়ে দিতে যাচ্ছে ওই অ্যাসিডের মধ্যে। না। এবার আমার সর্ব শক্তি দিয়ে চিৎকার করলাম। “না। আমি মরে যাইনি। আমি এখনো বেঁচে আছি”। আমার সারা শরীর ঝলসে যাচ্ছে। মাংস খুলে খুলে আসছে। আমার শরীর থেকে মাংস খসিয়ে ধীরে ধীরে কঙ্কালে পরিণত করা হচ্ছে আমাকে।
......
আমি এখনো বেঁচে আছি। আর কষ্ট দিও না প্লিজ।   



  

Wednesday, June 18, 2014

A generation owes Sheba Prokashoni

Remember growing up with ‘Teen Goyenda’? Or being scolded by your mother when she found out you were reading ‘Masud Rana’? Remember hiding the ‘Kishore Classics’ inside your text book and reading while the class is on? Kazi Anwar Hossain, Rakib Hasan, Neaz Morshed, Khasru Chowdhury, Rawshan Jamil, Asaduzzaman- these names we knew by heart. These names became our secret best friends. In fact these names created a whole generation. A generation of liberal, outgoing, adventurous, unorthodox, progressive, passionate, knowledgeable, educated population base.       
Have you ever wondered what happened to those legendary writers of Sheba Prokashoni? Here, I shall try to bring back our childhood heroes to life once again.
The creator of ‘Teen Goyenda’, the first ever Bangladeshi young detective series, Rakib Hasan still lives in Dhaka, still writing books like before but not for Sheba. Now he writes for various publishers as well as magazines. “I literally broke up with ‘Teen Goyenda’ in 2002. And after that, I have been writing for Banglabazaar, Prothoma and Tamrolipi. My only identity was ‘writer of Sheba’ for a very long time but now I am myself. And I am quite content about it”- says Rakib. Publishing house Prothoma has published four books of Rakib’s rendition of ‘Teen Goyenda’ series in two years. The series is called ‘Goyenda Kishore, Musa, Robin’. Side by side he is writing a whole new series called ‘Kishore Goyenda (young detective)’ for Banglabazaar. Unlike ‘Teen Goyenda’, the story of this series is set in Bangladeshi context. Other than detective stories, he is writing horror novels as well, which is being published by Tamrolipi. Minimum twelve horror books were published and from the very first year, the series has been a success. “After creating ‘Teen Goyenda’, I started believing in myself. My confidence was boosted up and I had faith that I could create anything. And because of the confidence in myself, I actually could create different characters and plots. And my new creations became as successful as the first”. When asked why he left Sheba, his straight forward answer was “We had disagreements, we were no longer serving each other’s purpose, and so Sheba and I chose to walk different ways. And I believe my decision was right”.
However, he feels obligated toward his readers; this is exactly why he writes ‘Goyenda Kishore, Musa, Robin’. After leaving Sheba, he has also worked for television drama. He wrote the screenplay for the science fiction series, ‘Biraler Oporadh (cat’s sin)’, which was aired on Ekushey Television. His first screenplay was for a horror Television drama, ‘Shayla’. Very soon Maasranga Television will start airing ‘Teen Goyenda’. For this, Maasranga, Sheba and Rakib have a peaceful agreement. 
“Even though I still write like before, I can feel my capacity is reducing every moment. I have become old and am not physically fit anymore”- with a deep breath came out these words from Rakib. He is truly grateful to the readers for making his books live for decades. He gave all the credit to the readers for his success.
Neaz Morshed, who has opened a new door to world literature for young readers also lives in Dhaka, currently working at ‘Shomoy Television’.  Holding his hands, Bangladeshi children, young adults and even adults walked a strange and exciting path of world literature. He translated over 30 books in Bangla including ‘Three Musketeers’ by Alexandre Dumas (French), ‘A Tale of Two Cities’ by Charles Dickens (English), ‘A Farewell to Arms’, by Earnest Hemingway (American), ‘Wuthering Heights’ by Emily Bronte (English) and ‘Don Quixote’ by Miguel de Cervantes Saavedra (Spnish). He also wrote about 15 books based on foreign literary works, among which one was written for ‘Kuwasha’ series and another for ‘Masud Rana’ series.
Does he still translate novels? The answer is ‘no’. “I don’t have time, energy or the will to translate. Translating or writing is a very difficult and tiresome work. Thirty years back, I needed money and did not have a job so I started translating books for Sheba”- said Neaz indifferently. Neaz Morshed Worked for Sheba from 1982 to 1989. As soon as he got a job at The Daily Ittefaq, he quit Sheba but kept writing occasionally as a contributor. The last book he translated was ‘Morning Star’ by Henry Rider Haggard in 2002, when Ekushey Television was shut down. For about a year he was jobless and had time to write again. His first full length translated novel was, ‘Robinson Crusoe’ by Daniel Defoe.
Would he start translating again for his readers? “No, if the readers ask me to start translating again, I would not be able to keep their request”- said Neaz. Contrary to Rakib’s views, Neaz does not feel obligated to his readers at all. He explained, “I never felt any obligation towards my readers. My obligation was and is always towards my family. And I started writing to fulfill that obligation”.
No matter how indifferent he might portray himself to be, he could not help mentioning that sometimes he feels nostalgic about his writing days. And after retirement he might just start writing again. And he would start with short stories this time- “It has been really long that I have written something. I lost the habit of writing. Therefore, I will start translating the short stories first. It will take less effort, time and patience”.        
To his readers- “I have only one request to you. Please be honest and patriotic to make Bangladesh a beautiful livable place. Our time is up. Only you can make a change now. Only you can heal Bangladesh”.  
More than 45 remarkable Sheba books including ‘The Old Man and the Sea’ by Hemmingway and many from the ‘Western series’ are translated by Rowshan Jamil. A big community of Bangladeshi youth got introduced to old West frontier of America by Jamil. The person, who successfully took all those young hearts to the era of cowboys and gun fights, is now in New York. And currently working at the New York City Department of Education as a translator. “Old habits die hard”- said Jamil sarcastically. 
Jamil worked for Sheba for about 10 years. “I didn't leave Sheba. In fact, a couple of years ago, I spoke to Qazida about writing again, it did not work out. I guess, because our worldview has changed. He wanted me to start where I left off, but you know you cannot wade in the same stream twice”- explained Jamil. Kazi Anwar Hossain wanted him to write thrillers again. But Jamil wanted to work on more serious type of literature and publish in hard cover. He had stopped writing for a long time. However, after the break of twenty long years, he came back recently. A translation work, "Juddher Meyera ebong onyanyo golpo" came out in last Ekushey Book Fare from Prothoma. It is translated from Chinua Achebe's short stories. His another translation is in the pipeline, ‘Short Story Collection of Haruki Murakami’. He is also working on essays of Camus. Just like Rakib, Jamil also could not write for Sheba because of disagreements. But if the opportunity presents itself, he sure will contribute to Sheba again- “I am still alive and kicking. If ever Sheba’s worldview coincides with mine, I shall definitely work with them”.
Jamil is truly thankful to his readers. They are the sole reason for him to be back at writing again. He feels, at Sheba, him and Neaz were a little out of the circle. “Neaz translated classics and I, in my complex Bangla, translated westerns. Never realized, someday I would have so many readers and admirers who would find me on Facebook and force me to start writing all over again”. Jamil feels indebted to his readers and could not stop saying “thank you” to them.  

“I am fine, still staying at Shegunbagicha. Because of old age, I cannot hear well these days”- said the father of ‘Kuwasha’ and ‘Masud Rana’. Kazi Anwar Hossain, who founded ‘Sheba Prokashoni’ and gave opportunities to so many writers and translators, is still writing ‘Thrillers’ and ‘Masud Rana’.
He shed some light on where some of the other Sheba writers are. Urmi Rahman went away to London. From there she continued writing for a short while but then slowly she became busy and stopped writing. Asaduzzaman (the translator of ‘The Invisible Man’ by H. G. Wells) is now a secretary of the Government. He has big responsibilities now, therefore, does not have any time to write for Sheba. But he is with ‘Bishwa Shahitya Kendra’. Asad still visits Kazi Anwar Hossain on his birthdays. Roksana Naznin, one of the writers of ‘Sheba Romantic Series’, is now in Canada.
When asked about the Masud Rana controversy, Kazi explains- “I still write ‘Masud Rana’. There is a misconception that ‘Masud Rana’ is being published in my name but the books are actually written by various other writers. This is not true. Because of my old age and increasing demand of ‘Masud Rana’, I often seek help from others in exchange of money. Many people have assisted me in writing ‘Masud Rana’, many have written fractions of a whole book”. The next question arises here, whether ‘Masud Rana’ will die with Kazi Anwar Hossain or not. His spontaneous answer was, “I have no plan of killing ‘Masud Rana’. After my death, my sons will carry on writing the series. If they want to kill ‘Masud Rana’, they will. It is up to them. I can guarantee that ‘Masud Rana’ will not be killed before my death.”
Another famous series was ‘Kuwasha, which is out of print for decades. According to Kazi, ‘Kuwasha’ was unsuccessful. The sale was so low that it was not possible for us to keep on publishing the series. However, there are still some crazy fans of ‘Kuwasha’. Considering the readers’ emotion, Sheba published three more of ‘Kuwasha’ books 7-8 years back. But it was again unsuccessful. Therefore, Sheba is not considering reprinting ‘Kuwasha series’.
Kazi Anwar Hossain does not have public appearances. He does not attend interviews. But why? His confessional statement was- “I am camera shy. Even when I used to sing, I never liked doing it in front of camera. I avoid self-proclamation. I have got everything I wanted. I am completely satisfied and content.”
When asked about the poor quality of paper and binding of Sheba books, he explained- “I want to give out books at very cheap price. The quality of a book does not depend on the quality of the paper. Sheba is an organization from where you will get good books for cheap price. Anybody can afford Sheba books. If Rabindranath Tagore wrote on news print papers, the quality and depth of his writing would not have reduces”.
Even though Sheba is going through a difficult time and the business is not flying anymore, Kazi thinks that Sheba will not be shut down. After his time, his sons will continue writing and they will look after the business. Kazi does not think the other publishers are competitors of Sheba. According to him; technology, social media, entertainment media and various other forms of media are the competitors of Sheba. “When I will not be around, my sons will take the decisions. They are wise enough to do the right thing. If they feel that Sheba needs to be shut down, they will shut it down”.          
To the readers- “I am who I am because of the readers. Readers gave me unconditional love and admiration. They gave me the opportunity to give them something. I am honored and grateful to them’.
Will Sheba survive? Only time will tell. But Sheba will live in the hearts of millions of readers. Sheba will be passed down from generation to generation.
            
     

           

                      

Monday, May 26, 2014

Infolady- a change agent of the society



Batgirl patrols Gotham City; Manhattan depends on spider-girl; Themyscira has Wonder Woman and our Bangladesh has its own ‘Infolady’. An Infolady’s super power is information. Every moment she is serving her village using this power.  
I came across the term ‘Infolady’ (Bangla: ‘Tathyakalyani’) in 2013. The name instantly caught my attention. I came to know that there is a group of women who roam around on bicycles with a laptop, internet modem, a camera, a mobile phone etc. they go door to door in their villages and sell information. And this is how they are empowering themselves as well as their villages.     
 A social enterprise, Dnet coined the term ‘Infolady’ and invented a social entrepreneurship model envisaging women as change agents of the society. This model of info-preneurship for women has the multi-layered impacts on the lives of community people. Infoladies help marginalized citizens to overcome structural constraints and create opportunities for informed choice through access to information at the door step.
Shathi Akhtar, from Gaibandha, was one of the first Infoladies of the village, Dharabosha. She shared the experience of her journey as an Infolady. When Infolady was campaigning in Gaibandh, Shathi heard the miking one day and became interested. She went through the selection procedure and got selected. But her parents were against this new concept of Infolady model. Shathi was supposed to invest 45,000 Taka for the equipment. But she couldn’t arrange the money. Later, she convince her mother and borrowed 15,000 Taka from her and started working as an Infolady. She was kicked out of her house for going against her father and was forced to stay at her paternal aunt’s place for a week.
‘Initial 6 months were the toughest’- said Shathi. During that period, there was almost no income. The society did not accept this new concept of income generation. Moreover, the Infoladies had to go through hostility and verbal abuse every single day for the first 6 months. The elderly people of the village directly labeled Infoladies as ‘rotten women’. They were resistant to women riding bicycles. Men on the road used to taunt them. Shathi, along with 9 other Infoladies became frustrated. But they were determined to carry out the work.
At first the Infoladies used to earn 200 to 300 Taka per month. But now they earn about 12,000 to 16,000 a month. Slowly the view of the society changed. Villagers started contacting Infoladies for measuring blood pressure, testing blood sugar, determining blood group, testing pregnancy, clicking passport size photograph etc. Old women and men started taking the services of Infolady to contact their migrated sons through Skype. Students and young individuals sought help from Infoladies to browse internet. ‘The satisfaction level is so high that the villagers often pay double or triple the amount of the actual charge of the service’- Shathi explained.
Mobile lady is the predecessor to Infolady and it started its journey in 2004. In 2006, the piloting phase of Infolady programme had started. From 2011 to 2013, Infolady was scaled up through franchise model and in 2014, several new scaling up approaches have been initiated. “Currently 50 Infoladies are working in the field and they have served more than three hundred thousand citizens. Four hundred communities are getting the services of Infoladies and each community’s Benefit of Investment (BOI) is fifteen times the amount of the investment”- explained Mr. Forhad Uddin, Head of Impact and Research of Dnet.
“Through National Bank Limited, Bangladesh Bank has disbursed 100 million Taka to scale up the Infolady programme”- said Ms. Laura Mohiuddin, Head of Infolady Social Entrepreneurship Programme – ISEP. Her plan is to scale out fifteen hundred Infoladies by the end of 2016. She also mentioned, soon Infolady programme will be launched in all the districts.







Source:
Dnet
ISEP
Forhad Uddin, Head of Impact and Research of Dnet, Laura Mohiuddin
Head of Infolady Social Entrepreneurship Programme – ISEP
Shathi Akhtar, Infolady